29 December, 2020 | Dr. Atiur Rahman
স্বাধীনতার ঊনপঞ্চাশ বছরে বিশেষত গত এক দশকে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অভিযাত্রা বিশেষ গতি পেয়েছে। এর ফলে একদিকে আমাদের প্রবৃদ্ধি বেড়েছে এবং অন্যদিকে এর সুফল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে সামাজিক পিরামিডের পাটাতনে বসবাসকারী প্রান্তিক নাগরিকদের মাঝেও। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে বাংলাদেশের সমাজ ও অর্থনীতির বিস্ময়কর রূপান্তর নিয়ে নিশ্চয় আমরা গর্ববোধ করতে পারি। তবে এ কথা মানতেই হবে যে, উন্নয়নের সুফল দেশের সব জায়গায় সমানভাবে পৌঁছায়নি। কিছু কিছু স্থানে তাই দারিদ্র্যের হার জাতীয় গড়ের চেয়ে বেশি রয়ে গেছে। এগুলোকে আমরা 'পোভার্টি পকেটস' বলে থাকি। দেশের বিস্তীর্ণ চরাঞ্চল এমন পোভার্টি পকেটসগুলোর মধ্যে অন্যতম প্রধান। চরাঞ্চল ছাড়াও হাওর, উপকূল ও পাহাড়ি এলাকাগুলোতেও এমন পকেট আছে। তবে চরাঞ্চলের আয়তন উল্লেখযোগ্য। সমুন্নয় পরিচালিত জরিপের ভিত্তিতে অনুমান করা হচ্ছে যে, মোট চরভূমির পরিমাণ আট হাজার বর্গকিলোমিটারের চেয়ে বেশি। চরাঞ্চল ছড়িয়ে রয়েছে দেশের ৩২ জেলার ১০০টি উপজেলায়। মোট চরবাসীর সংখ্যা আনুমানিক ৭০ লাখেরও বেশি। আগে থেকেই দেশের চরাঞ্চলগুলো বিভিন্ন আর্থসামাজিক সূচকের বিচারে অন্যান্য অঞ্চলের চেয়ে পিছিয়ে ছিল।
31 October, 2020 | Financial Express
Border haats have immensely contributed towards socialisation and cultural exchanges between the people on both sides of the Bangladesh-India border, said Shirin Akhter, a member of parliament in Bangladesh.
They have played a significant role in strengthening diplomatic ties and people-to-people connect between India and Bangladesh at the grassroots including helping them to do trade in local products, she added. “They can go a long way in supplementing government-to-government ties at various other levels.”
She was speaking at a webinar on Thursday organised by CUTS International, India and Unnayan Shamannay, Bangladesh to discuss the importance of border haats in effectively managing the borders and put forth recommendations to facilitate their re-opening in this Covid-induced situation, so as to further promote them as centres for enhancing people-to-people connectivity, said a press release.
28 February, 2020 | Dr. Atiur Rahman
বিশ্বজুড়েই চলছে বৈশ্বিক আর্থিক মন্দা। এর মধ্যেই যোগ হয়েছে চীনের হুবেই প্রদেশে শুরু হওয়া করোনাভাইরাস সংকট। অনেক দিন ধরেই প্রধান প্রধান অর্থনীতির গতি মন্থর। হালে এই মন্থরতা তীব্রতর হয়েছে। এ বছরের শুরুতেই আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা ওয়াশিংটনে পিটার্সন ইনস্টিটিউটে এক বক্তৃতায় বলেছেন যে বৈষম্য ও আর্থিক খাতের অস্থিতিশীলতার হাত ধরে আরেকটি বিশ্বমন্দার ঝুঁকি আমাদের দরজায় কড়া নাড়ছে। একই সঙ্গে তিনি আশঙ্কা করেছেন যে জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্য সংরক্ষণের কারণে আগামী ১০ বছর সামাজিক অস্থিরতা এবং আর্থিক বাজারে অস্থিতিশীলতার ব্যাপক ঝুঁকি রয়েছে। বাংলাদেশও এই বৈশ্বিক অর্থনীতির টানাপড়েনের বাইরে নয়। বিশেষ করে চীন আমাদের বহির্বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার। বাংলাদেশের অর্থনীতির গতিময়তাও তাই চ্যালেঞ্জের মুখে পড়ার ঝুঁকিতে রয়েছে।
এ প্রেক্ষাপটেই গত ১৭ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক প্রখ্যাত অর্থনীতিবিদ নৌরিয়েল রৌবিনিও ‘প্রোজেক্ট সিন্ডিকেট’-এ প্রকাশিত নিবন্ধে আরেকটি বৈশ্বিক আর্থিক মন্দা আসন্ন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এর পেছনে চীনের করোনাভাইরাস ছাড়াও যুক্তরাষ্ট্রের আগ্রাসী কৌশলগত ও বাণিজ্যিক উগ্রবাদী নীতিমালাকেই তিনি বেশি করে দায়ী করেছেন।